আমাদের সম্পর্কে

মাদ্রাসা পরিচিতি

কুরআন ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি আনন্দময় ডে-স্কুল।

আমরা কারা

দক্ষিণ নন্দরামপুর মাহমুদিয়া নূরানী মডেল মাদ্রাসা একটি ডে-স্কুল প্রতিষ্ঠান, যেখানে কুরআন শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান এনসিটিবি মান অনুযায়ী পড়ানো হয়। আমাদের লক্ষ্য—দ্বীন ও দুনিয়ার শিক্ষায় সুনাগরিক গড়ে তোলা।

দক্ষিণ নন্দরামপুর, ছয়সূতি ইউনিয়ন, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।

আমাদের লক্ষ্য ও আদর্শ

  • প্রতিটি শিশু প্রতিদিন শিক্ষকের কাছে কুরআন তিলাওয়াত শোনাবে।
  • ছোট ক্লাস—প্রতিটি শিশুকে শিক্ষক নামে চেনেন।
  • মারধর নয়, স্নেহ ও আনন্দের পরিবেশ।
  • প্রতি টার্মে অগ্রগতি কার্ড—অভিভাবক নিজে দেখতে পারেন।